সূচক ও লেনদেন বেড়েছে
গতকালের ধারাবাহিকতায় আজও সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার চতুর্থ কার্যদিবস গতকালের তুলনায় লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই। এ ছাড়া বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬৩৩ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে হয় ৪৫৯৬ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৮১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার, অরিয়ন ইন ফিউশন, কনফিডেন্স সিমেন্ট, আর্গন ডেনিমস লিমিটেড, মিথুন নিটিং, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, পেনিনসুলা, বিবিএস ও লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৭টির। অপরিবর্তিত ৩৯টির দাম।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৮০ দশমিক ৭৮ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৪ লাখ টাকা, যা গতকালের চেয়ে ২ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৫৪ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৭টির, অপরিবর্তিত ২৭টির।