সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন দুই-ই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। আগের দিন মঙ্গলবারও এ বাজারে ৩৪ পয়েন্ট সূচক বেড়েছিল।
ডিএসইতে গতকাল ৬৭৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনে লেনদেন ছিল ৫০০ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে এ বাজারে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪২ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে গতকাল বেড়েছে ২০১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির শেয়ার দাম।
সবচেয়ে বেশি অর্থাৎ ৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের। ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানির শেয়ার লেনদেন হয় ২৮ কোটি ৮৪ লাখ টাকার, যা ডিএসইর দ্বিতীয় সর্বোচ্চ। ২৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে আইডিএলসি ফাইন্যান্স।
লেনদেনে এরপরের কোম্পানিগুলো হচ্ছে আইসিবি, প্রাইম ব্যাংক, আরগন ডেনিমস, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক ও ডেসকো।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। এ বাজারের সিএসসিএক্স মূল্যসূচক গতকাল ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬১ পয়েন্টে। মঙ্গলবারও এ সূচক ১২০ পয়েন্ট বেড়েছিল।
সিএসইতে গতকাল ৪৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি টাকার শেয়ার। গতকাল সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দাম।