সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর ওঠানামার পর লেনদেন শেষে সূচক বেড়েছে শেয়ারবাজারে। আজ বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। অবস্থান করছে ৭ হাজার ১১ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১ পয়েন্ট।

গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ১২০ পয়েন্ট। তবে এর আগে গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই সূচকটি কমে। ৯ দিনে ডিএসইএক্স সূচকটি কমেছে ৪৮৩ পয়েন্ট বা সাড়ে ৬ শতাংশ। পরে গতকাল থেকে আবার ঊর্ধ্বমুখী রয়েছে সূচকটি।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে কিছুটা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত আছে ২৯টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ওরিয়ন ফার্মা, ডেলটা লাইফ, বিএটিবিসি, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফয়েস লিমিটেড, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও সাইফ পাওয়ার।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড, জিবিবি পাওয়ার, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং, নুরানি, ইয়াকিন পলিমার লিমিটেড, সেন্ট্রাল ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৬২টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত আছে ২৩টির দর।