সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার লেনদেনের একপর্যায়ে বেলা ১১টার দিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্টের মতন কমলেও কিছুক্ষণ পর আবারও বাড়তে থাকে।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরে মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে। গত কার্যদিবসের চেয়ে লেনদেনের গতি কিছুটা বেশি লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।
দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৯ পয়েন্ট। লেনদেন ছাড়িয়েছে ২০৭ কোটি টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৮০ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১২২টির। দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ৮ কোটি ৮১ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৮৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।