সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে
সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের পাশাপাশি দৈনন্দিন লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই।
ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে হয় ৪৮২৩ পয়েন্ট। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে হয় ৪৮০১ পয়েন্ট। আজ লেনদেনের পরিমাণ ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৭৩ কোটি টাকা বেশি। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৬৩০ কোটি ৫৮ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বিবিএস, পেনিনসুলা, আরএসআরএম স্টিল, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, কাশেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোজ ও ডরিন পাওয়ার। ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৩টির। অপরিবর্তিত ৫১টির দাম।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৬২ দশমিক ৩৩ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৫৯ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৪৯ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৯১টির, অপরিবর্তিত ৩৯টির।