সূচক কমছে ডিএসইতে
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৭৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ৫ মিনিটে সূচক বাড়ে ১৫ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২১টিরই দাম কমেছে। বেড়েছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ডেসকো, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, দ্য পেনিনসুলা চিটাগং, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, হেইডেলবার্গ সিমেন্ট, ইউনিক হোটেল, গ্রামীণফোন প্রভৃতি।