সূচক কমছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক কমছেই দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। পাশাপাশি লেনদেনের গতিও কম লক্ষ করা যাচ্ছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬০০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৩৮ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৯২টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ১৩০ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৬টির। দর অপরিবর্তিত ১৩টির।