সূচক কমছে দুই পুঁজিবাজারে
সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম ডিএসইতে। অন্যদিকে, সূচক কমলেও দৈনন্দিন লেনদেন ভালো সিএসইতে।
এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সামান্য কমে অবস্থান করছে ৪৬৭৬ পয়েন্টে। তবে লেনদেনের একপর্যায়ে ১০ পয়েন্ট পর্যন্ত কমে ডিএসইএক্স সূচক। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৯১ কোটি ৭৯ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪১টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৪৪ দশমিক ৯৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৩ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭৯টির। দর অপরিবর্তিত ২৯টির।