সূচক কমছে দুই পুঁজিবাজারে
টানা দরবৃদ্ধির পর আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দুই পুঁজিবাজারে লেনদেনের গতিও কিছুটা কম লক্ষ করা যাচ্ছে।
এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৬৭ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৩৯ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬৬৮ কোটি ২৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৯০ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ৩০ কোটি টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি ৫৩ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৬০টির। দর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির।