সূচক কমছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে হয় ৫৬২৫ পয়েন্ট।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ২৫ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬০০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৬৩১ কোটি ২৫ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৩০ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭১টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৬৬ দশমিক ১৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩৫ কোটি ৭৫ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৪৫ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৮টির। দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।