সূচক কমছেই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি গতকাল রোববারের চেয়ে কমেছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কমেছে দুই পুঁজিবাজারে।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫৭০০ পয়েন্টে। গত ৪ এপ্রিল ডিএসইর প্রধান এ সূচকটি ৫ হাজার ৭৭৭ পয়েন্টে ওঠার পর থেকে গত তিন দিন এটি নেতিবাচক ধারায় রয়েছে। ফলে গত তিন দিনে ডিএসইএক্স সূচকটি ৭৬ পয়েন্ট কমেছে।

আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৮৬ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩২৬ কোটি ৯০ লাখ টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনর পরিমাণ ছিল ৩৮১ কোটি ১৭ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬০টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৪৬ দশমিক ৮৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৫ কোটি ৭৪ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৮ কোটি ৫৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১২২টির। দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।