সূচক কমলেও লেনদেন ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইএক্স সূচক একপর্যায়ে ২৬ পয়েন্ট কমে নেমে আসে ৪৭০০ পয়েন্টে নিচে।

তবে সূচক ও লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক কমেছে ৮ দশমিক ৫৪ পয়েন্ট। অবস্থান করছে ৪৭১৫ পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে ২৮২ কোটি ৭৭ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ২০৭ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, দর কমেছে ১৪৫টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক ৩৮ দশমিক ৫০ পয়েন্ট কমেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ২১ কোটি ৫১ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ৯ কোটি ৩২ লাখ টাকা। আজ সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১০৬টির আর দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।