সূচক নিম্নমুখী
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৫৯৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির দাম বেড়েছে। কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গোল্ডেন সন, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা সিমেন্ট, বিডি বিল্ডিং, সালভো কেমিক্যাল, এমজেএল বিডি, বিএসআরএম স্টিল প্রভৃতি।