সূচক নিম্নমুখী, লেনদেনের গতি কম পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা আজও লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৮২ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩২৫ কোটি ৬৪ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ৩৮৯ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ২৮ দশমিক ১২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৯ কোটি ৪২ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৭ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১০৮টির। দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।