সূচক বাড়ছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৮০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৭টিরই দাম বেড়েছে। কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, এমজেএল বিডি, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, পদ্মা অয়েল প্রভৃতি।