সূচক বাড়ছে দুই পুঁজিবাজারে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে লেনদেনের গতিও কিছুটা বেড়েছে ডিএসইতে। অন্যদিকে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ২৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১২১ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৩৬৪ কোটি ৪১ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ২৫ লাখ টাকা। আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ৫৭টির। দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৮৪ দশমিক ৭৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৫ কোটি ২২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৭৭ লাখ টাকা। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৪টির। দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।