সূচক বাড়ছে দুই পুঁজিবাজারেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার সূচকের বেশ ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। ডিএসইতে আজ লেনদেনের শুরুতেই ডিএসইএক্স সূচক বাড়তে থাকে।
দুপুর সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে। লেনদেন এখন পর্যন্ত ১৯১ কোটি টাকা ছাড়িয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে ১৬১টির, কমেছে ৭৬টির, আর অপরিবর্তিত আছে ৭১টির দর।
এর আগে ডিএসইতে গত দুই কার্যদিবসই সূচক বাড়তে দেখা যায়। গত কার্যদিবস ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৫৫২ পয়েন্টে।
অন্যদিকে, ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। দুপুর সোয়া ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬২ পয়েন্ট। ইতিমধ্যে মোট লেনদেনের পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়েছে। সূত্র: ডিএসই সিএসই ওয়বেসাইট