সূচক বাড়ছে দেশের পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন পরেই ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস সূচক ও লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে ডিএসইতে। অপরদিকে সূচক বাড়লেও লেনদেনের গতি কিছুটা কম সিএসইতে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৮৬ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩২২ কোটি ৯৪ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮৯ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০০টির। দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ২২ দশমিক ৮৩ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৩ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ২৩ কোটি ৭০ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬২টির। দর অপরিবর্তিত ৩৭টির।