সূচক বাড়ছে, লেনদেনে গতি কম দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও ঊর্ধ্বমুখী আছে ঢাকা পুঁজিবাজারের প্রধান সূচক। পরপর আট কার্যদিবস সূচক কমার পর গেল তিন কার্যদিবস ধরে সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুপুর সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট এবং মোট লেনদেনের পরিমাণ ১৭১ কোটি ৩২ লাখ টাকা। লেনদেনের গতি গতদিনের চেয়ে একটু কম লক্ষ করা যাচ্ছে আজ। গতদিন দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৯০ কোটি টাকা।

ডিএসইতে এই সময় পর্যন্ত মোট ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। যার মধ্যে ১২২টি কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে, কমেছে ১১২টির, অপরিবর্তিত আছে ৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

সিএসইতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বিক সূচক বেড়েছে ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং মোট লেনদেনের পরিমাণ আট কোটি টাকা। গতকাল এ সময়ে সিএসইতে লেনদেন ছিল সাড়ে নয় কোটি টাকা। আজ এই সময় পর্যন্ত হাতবদল হওয়া ১৭৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৮টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।

সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট