সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

টানা দুই দিন দরপতনের পর সূচক বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে গত কার্যদিবসের (সোমবার) তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ৯৪৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির। কমেছে ১৫৯টির। অপরিবর্তিত আছে ৩৭টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৩৫ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ৯ কোটি টাকা।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস কেবলস, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন ও স্কয়ার ফার্মা।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়ান ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, প্রিমিয়ার ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, মালেক স্পিনিং, নর্দান ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্লোবাল ইনস্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো এসিআই, সাইফ পাওয়ার টেক, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জেস, তশরিফা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, অ্যাপেক্স ট্যানারি, এমারেল্ড ওয়েল, পদ্মা লাইফ ইনস্যুরেন্স ও এসিআই ফরমুলেশন।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৯০ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির। কমেছে ১২৬টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির।