সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ

সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ২০৭ কোটি টাকা।

আজ মোট লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির। কমেছে ১৭৩টির। অপরিবর্তিত আছে ৩৬টির দর।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। মোট লেনদেন হয় ৯৩২ কোটি ৩৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মুন্নু সিরামিকস, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, বেক্সিমকো, নুরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অ্যাডভেন্ট।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, সায়হাম টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইনস্যুরেন্স, সেন্ট্রাল ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড ও ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো মেঘনা কনডেন্সড মিল্ক, সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড, ইমাম বাটন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড ওয়েল, প্রভাতি ইনস্যুরেন্স, এশিয়ান ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক লিমিটেড ও প্রাইম লাইফ ইনস্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৬৫৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির। কমেছে ১২২টির। অপরিবর্তিত রয়েছে ২৯টির।