সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে
সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ২৮০ কোটি টাকা।
আজ মোট লেনদেন হয়েছে ৬১১ কোটি ৭৬ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির। কমেছে ১৬৫টির। অপরিবর্তিত আছে ৫৬টির দর। গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৫১ পয়েন্ট। মোট লেনদেন হয় ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা।
আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রূপালী লাইফ ইনস্যুরেন্স, মুন্নু সিরামিকস, সায়হাম টেক্সটাইল ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রূপালী লাইফ ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জেস, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেড, সানলাইফ ইনস্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, প্রিমিয়ার লাইফ ইনস্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো দুলামিয়া কটন, সমতা লেদার, সোনার বাংলা ইনস্যুরেন্স, এস আলম কোল্ড রোলড স্টিল মিলস, অগ্রণী ইনস্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, বিডি অটো কার, প্রভাতী ইনস্যুরেন্স, তসরিফা ও ফার ইস্ট ফাইন্যান্স।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪২টির। অপরিবর্তিত রয়েছে ৪২টির।