সূচক বাড়লেও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ শনিবার দেশের দুই পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৮০ পয়েন্টে। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৬৬৫ পয়েন্টে।
আজ লেনদেনের পরিমাণ ৫২২ কোটি ৭০ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৫৫ কোটি ২১ লাখ টাকা।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, জিপিএইচ ফাইন্যান্স, যমুনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, ন্যাশনাল টিউবস ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
আজ ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৪টির। অপরিবর্তিত আছে ৩৭টির দাম।
অন্যদিকে, সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৬৮ দশমিক ৪৯ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৪ লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় আট কোটি টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হয় ৪১ কোটি ৫৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৭৩টির, অপরিবর্তিত ১৬টির।