সূচক বাড়লেও লেনদেনের গতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকালের চেয়ে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম ডিএসই ও সিএসইতে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৭৯ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৮৫ কোটি ৯০ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৩৭ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৯৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে সাড়ে ১৪ কোটি ৭০ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৫ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬০টির। দর অপরিবর্তিত ৩৭টির।