সূচক বাড়লেও লেনদেনের গতি কম ডিএসইতে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার এই সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচক বাড়লেও গতকালের চেয়ে লেনদেনের গতি কিছুটা কম ডিএসইতে।
গতকাল মঙ্গলবার ডিএসইএক্স সূচক ২৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে হয় ৫০১৬ পয়েন্টে। এর ফলে দুই বছরেরও বেশি সময় পর ডিএসইএক্স সূচক ৫০০০ পয়েন্ট ছাড়ায়। এর আগে ২০১৪ সালের ১২ নভেম্বর সূচক ৫০০৫ পয়েন্ট ছিল।
দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০২৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৬০ কোটি টাকা। গতকাল দুপুর ১২ নাগাদ লেনদেনের পরিমাণ ছিল ৫৩৪ কোটি ১৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২ নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১১৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।
অন্যদিকে সিএসইতে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৪ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ২৭ কোটি টাকা।