সূচক বৃদ্ধি অব্যাহত দুই স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে
সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে

সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বুধবার লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য কমেছে। অপরিবর্তিত রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।

ডিএসইতে সূচক বেড়েছে ৩০ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক আজ ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬৩২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ৪৭ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৫টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দাম বেড়েছে। কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকালের মতো আজও সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ প্রতিষ্ঠানটির ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, সামিট পাওয়ার, বেঙ্গল উইন্ডসর, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা প্রভৃতি।