সূচক বেড়েছে, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বগতিতে আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তা–ই সূচকের ইতিবাচক এই প্রবণতা। তবে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ২৭ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯২৬ পয়েন্টে।
এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক কমেছিল ১৮ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে। কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ১০৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৩৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ প্রতিষ্ঠানটির ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ডেসকো, আফতাব অটো, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ প্রভৃতি।