সূচক বেড়েছে, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও আশুরা উপলক্ষে দুদিন সরকারি ছুটির পর আজ লেনদেনের শুরুতেই সূচক বাড়তে থাকে ডিএসইতে। তবে একপর্যায়ে প্রধান সূচক ডিএসইএক্স কিছুটা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার তা বাড়তে থাকে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৪৭০১ পয়েন্ট হয়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ৪০৭ কোটি ৯১ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ৪১ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ৪৪৮ কোটি ৪১ লাখ টাকা।

আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল হাউজিং লিমিটেড, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, জেমিনি সি ফুড, যমুনা অয়েল ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির। অপরিবর্তিত ৫৮টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ২৬ দশমিক ৩৪ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ছয় কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৯৭ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত ৪৩টির।