সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুদিন দরপতনের পর সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন গতকালের মতো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর দিকে দৈনন্দিন লেনদেনের ভালো গতি ছিল সিএসইতেও।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬৬৪ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স সূচক ২২ দশমিক ২০ পয়েন্ট কমে হয় ৪৬৪৪ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকা, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৪ কোটি ১১ লাখ টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বিবিএস, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, কাশেম ড্রাইসেল, বিডি থাই, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও কনফিডেন্স সিমেন্ট। ডিএসইতে আজ ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। অপরিবর্তিত ৪২টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৩৪ দশমিক ৯৪ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৩৫ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির, অপরিবর্তিত ৩৪টির।