সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক বেড়েছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সঙ্গে সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৩৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৮০১ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৯২৫ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো এক্সিম ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক লিমিটেড, আইএফআইসি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৫টির। দর অপরিবর্তিত আছে ২৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ১৪০ পয়েন্টের বেশি।