সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। একই সঙ্গে লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
ডিএসইতে ৫৭২ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৫৪ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক বাড়ে ২৫ পয়েন্ট। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দাম বেড়েছে। কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে।

সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬২টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গতকালের মতো আজও সিএসইতে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে এমজেএল বিডি। আজ প্রতিষ্ঠানটির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার, আইডিএলসি, কেপিসিএল, আরএসআরএম স্টিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক প্রভৃতি।