সূচকের উত্থান-পতনে লেনদেন দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই পুঁজিবাজারে সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে। লেনদেনের শুরুতে দুই পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের মিশ্র প্রবণতা আছে।

আজ বুধবার ঢাকার পুঁজিবাজারে দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮৭ পয়েন্ট। তবে বেলা ১১টার দিকে ৮ পয়েন্ট পর্যন্ত বাড়তে দেখা যায় ডিএসইএক্স সূচক। লেনদেন ছাড়িয়েছে এখন পর্যন্ত ১৩৮ কোটি টাকা। হাতবদল হয়েছে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির। কমেছে ৯৭টির। অপরিবর্তিত আছে ৭৩টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে সাড়ে ৩ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ছয় কোটি টাকা। সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে ৮০টির। কমেছে ৭৬টির। অপরিবর্তিত আছে ৩৫টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট