সূচকের উত্থান শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে। আজ সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১ হাজার ২৫ কোটি টাকার। অন্যদিকে, সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৭ পয়েন্ট।

ডিএসইতে বেলা সোয়া ১১টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৪৩টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টিং লিমিটেড, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, বিডি ফাইন্যান্স, আইএফআইসি, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যাপোলো ইস্পাত।

গত কার্যদিবস ডিএসইতে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৭৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ২ হাজার ৬৬১ কোটি টাকার।