সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। অবস্থান করছে ৭ হাজার ২৩৭ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। ওই সময় পর্যন্ত সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৪ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৭৬৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০ টির, কমেছে ১৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ওয়ালটন হাইটেক, বেক্সিমকো ফার্মা, ইসলামিক ফাইন্যান্স, আইপিডিসি, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও স্কয়ার ফার্মা।

অপরদিকে সিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।