সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ২৩৮ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ৯১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইপিডিসি, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইডিএলসি ও রুপালি লাইফ ইনস্যুরেন্স।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৫ কোটি ৩৫ লাখ লেনদেন হয়েছে।