সূচকের উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২৪ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির দর। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ১ হাজার ৮৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রিড, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, বেক্সিমকো, একমি ল্যাব, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এসএসস্টিল ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
অপর বাজার সিএসইতে এ সময় পর্যন্ত ৫৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।