সূচকের উত্থানে লেনদেন দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের দুই পুঁজিবাজার।

আজ রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৫ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৮০ পয়েন্ট। গত কার্যদিবস লেনদেন শেষে সূচকটি ৪২ পয়েন্ট কমে অবস্থান করে ১৭ হাজার ৮৫৮ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ পাঁচশ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৬২ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয় ৩৯৮ কোটি ৬৫ লাখ টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, কমেছে ১০৫ টির, অপরিবর্তিত আছে ২৩ টির দর।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স, বেক্সিমকো, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, জেএমআই সিরিঞ্জেস, ঢাকা ব্যাংক লিমিটেড, ফার্মাএইড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও অগ্রণী ইনস্যুরেন্স, ফাসফাইন্যান্স ও সন্ধানী ইনস্যুরেন্স।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫৮৩৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার ১১ কোটি টাকা।