সূচকের ঊর্ধ্বগতি আছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে। অন্যদিকে, সিএসইতেও লেনদেনের বেশ ভালো গতি লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৮৩ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৩১০ কোটি টাকা। গতকাল বুধবার এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮১ কোটি ৫০ লাখ টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২০ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৭৩টির। দর অপরিবর্তিত ৩০টির।