সূচকের ঊর্ধ্বগতি দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম ডিএসইতে। অন্যদিকে, সিএসইতে লেনদেনের বেশ ভালো গতি লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৫৪ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ২৮১ কোটি ৫০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১০টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২২ দশমিক ২০ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৮৪ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৬৯টির। দর অপরিবর্তিত ৪১টির।