সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেনের গতি কিছুটা কম, তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৬৮ পয়েন্টে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৫৩৭ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪১২ কোটি ৩৪ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৮ কোটি ৮৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টির, কমেছে ৩৯টির। দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২২ কোটি ৩৮ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৬৬ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ২৮টির। দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির।