সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের পাশাপাশি লেনদেনের গতিও ভালো। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৮০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৮৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৭৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।