সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচক বাড়ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ বুধবার এই সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচক বাড়লেও লেনদেনের গতি বেশ কম দুই পুঁজিবাজারে। তবে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৫২১ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৪১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩১৯ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১০৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৪ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৬২টির। দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।