সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতিও কিছুটা বেড়েছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে ডিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৬০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৬৮৮ কোটি ৭৯ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ৫৭৫ কোটি ৪৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৬২২ পয়েন্টে।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩৯ কোটি ৭৬ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেন হয় ৩০ কোটি ৬৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৭৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।