সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা। অন্যদিকে, সিএসইতেও দৈনন্দিন লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে সিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯১ পয়েন্টে। তবে আজ লেনদেনের একপর্যায়ে ডিএসইসূচক ১৫ পয়েন্টের মতো বেড়েছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩৩০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ প্রায় একই ছিল। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৮ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৭ কোটি ৫৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৮৩টির। দর অপরিবর্তিত ৪২টির।