সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ডিএসইতে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। দৈনন্দিন লেনদেনের গতিও ভালো।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৬ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৬৯ দশমিক ৬৯ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬১টির। দর অপরিবর্তিত ৩৪টির।