সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

অপরদিকে সিএসইতেও দৈনন্দিন লেনদেনের গতি ভালো লক্ষ করা যাচ্ছে। তবে প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৩ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৫৮০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৫৮ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৪৫ দশমিক ৫২ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ৩০ কোটি ৯২ লাখ টাকা। গতকাল এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৩৫ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৯৯টির। দর অপরিবর্তিত ৩৬টির।