সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৪০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪২৫ কোটি ৩৬ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করে ৫৬৯৭ পয়েন্টে।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৩২ দশমিক ৬৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ২৭ কোটি ১৬ লাখ টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ২৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮৪টির। দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।