সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শনিবারের লেনদেনে
দেশের দুই পুঁজিবাজারে আজ শনিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকা।
সাধারণত শনিবার পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকে। তবে ঈদুল আজহা উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর এক দিন সরকারি ছুটি বাড়িয়ে দেওয়া হয়। কার্যক্রম ২৪ সেপ্টেম্বর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসাবে আজ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানসহ খোলা পুঁজিবাজার।
দুপুর সোয়া ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৮৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২১২ কোটি ৬৩ লাখ টাকা।
সোয়া ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। দর কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। দুপুর সোয়া ১২টা নাগাদ সার্বিক সূচক ৮৪ বেড়েছে পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৩৯ লাখ টাকা। ১২টা নাগাদ লেনদেন হয়েছে ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৪১টির ও অপরিবর্তিত ২১টির।