সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনের গতি বেশ কম দুই পুঁজিবাজারে। তবে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গতকাল রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫৫৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৩৭ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩২৫ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ১৭ দশমিক ৩৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৩ কোটি ৯০ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৬৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।