সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে
সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতি বেশ ভালো। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৪০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৭৩৪ কোটি ৯৩ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬৩১ কোটি ২৫ লাখ টাকা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২১টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩১ দশমিক ৮২ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৪৪ কোটি ১৯ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৭৫ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।